সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

বকশীগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৩৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব পুলিশের আইজিপি আব্দুল কাইয়ুম ও বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদারসহ কাইয়ুম গ্রুপের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বকশীগঞ্জ উপজেলা বিএনপি। ৭ মে বুধবার দুপুরে বকশীগঞ্জ উলফাতুন্নেছা বালিকা বিদ্যালয়ের সামনে বিএনপি সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার। সংবাদ সম্মেলনে বকশীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব পুলিশের আইজিপি আব্দুল কাইয়ুম দলীয় শৃংখলা ভঙ্গ করে আওয়ামীলীগের দালাল নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে একাধিক সভা ও সমাবেশ করেছেন। তাকে সম্মান জনকভাবে দাওয়াত দেওযার পরেও আব্দুল কাইয়ুম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আসেনি এবং বিএনপির বর্তমান কমিটির নেতা কর্মীদের সাথে কোন প্রকার সৌজন্য সাক্ষাৎ বা মত বিনিময় করেননি। বক্তারা বলেন তার এই সফর বকশীগঞ্জ উপজেলা বিএনপিকে গ্রুপিংয়ের দিকে ঠেলে দিচ্ছে। তারা পরবর্তী কোন সফরে এ ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আব্দুল কাইয়ুমের প্রতি আহবান জানিয়েছেন। বক্তারা বলেন গ্রুপিং করার যতই চেষ্টা করুক সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে বকশীগঞ্জ উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102