বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

বকশীগঞ্জে শিশুসহ ৩ জনের অপমৃত্যু

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৬০৭ এই পর্যন্ত দেখেছেন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মালিরচর মৌলভীপাড়া গ্রামের একটি ধানখেত থেকে দশ বছর বয়সী ইয়ার রহমান নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২০ অক্টোবর সোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে। অপর দিকে পৃথক দুইটি ঘটনায় আরও ২ জনের অপমৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ।
জানা যায়, মালিরচর মৌলভীপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইয়ার হোসেন ১৯ অক্টোবর রোববার দিবাগত সন্ধ্যায় নিখোঁজ হয়। ২০ অক্টোবর সকালে গ্রামের লোকজন মালিরচর মৌলভীপাড়া গ্রামের একটি ধানখেতে শিশু ইয়ার হোসেনের লাশ দেখতে পায়। পরে গ্রামের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে শিশু ইয়ার হোসেনের লাশ উদ্ধার করে।
একই দিন পৃথক সময়ে ধানুয়া কামালপুর ইউনিয়নের খামার গেদরা গ্রামের মামুন মিয়া(২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। অপর দিকে সাপের কামড়ে মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামে হামিদুর রহমান নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ খন্দকার শাকের আহমেদ জানান, শিশু ইয়ার রহমানের লাশ উদ্ধার হয়েছে। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দুই অপমৃত্যুর বিষয়েও পুলিশ অবগত আছে। প্রয়োজন মাফিক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102