বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

বকশীগঞ্জে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানব বন্ধন

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৮৯২ এই পর্যন্ত দেখেছেন

বকশীগঞ্জ(জামালপুর)সংবাদদাতা ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার একটি পরিবারকে মামলা দিয়ে হয়রানি ও আদালতের নির্দেশ অমান্য করে বসতবাড়ী নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সবুজ মিয়ার পরিবার ও গ্রামবাসী। রবিবার সকালে পাখিমারা সড়কে তারা মানবন্ধন ও সংবাদ সম্মেলন করে।
পাখিমারা গ্রামের সবুজ মিয়া বসতবাড়ী নির্মানের জন্য সাড়ে পাচঁ শতাংশ জমি ক্রয় করে। এর পর থেকেই হুমায়ুন বিভিন্ন সময় ৪টি মামলা দিয়ে সবুজের পরিবারকে হয়রানি করে আসছিলেন। শনিবার সকালে তার জমিতে বসতবাড়ী নির্মাণ করতে যায় সবুজ মিয়া। একই গ্রামের হুমায়ুন কবির ও তার পরিবারের লোকজন তাতে বাধা প্রদান করে। শুরু হয় চরম উত্তেজনা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রোববার সকালে পাখীমারা গ্রামে এর প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সাংবাদিক সম্মেলন করেন সবুজের পরিবার ও পাখীমারা গ্রামের লোকজন। সবুজের পরিবারের দাবি আদালতের নির্দেশ অমান্য করে হুমায়ুন জোর পূর্বক বসত বাড়ী নির্মানে বাধা প্রদান করে আসছে। তবে হুমায়ুনের বক্তব্য ভিন্ন। প্রতিবাদ সমাবেশ ও সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন গ্রামবাসী সেলিম মিয়া, শফিকুল ইসলাম, সবুজ মিয়া ও হযরত আলী।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102