সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের নেই

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৬৮ এই পর্যন্ত দেখেছেন

জনস্বার্থ বিবেচনা করে আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।বুধবার (৭ মে) সচিবালয়ে শিল্পে গ্যাস সংকট নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।তিনি বলেন, ‘আমরা যে নতুন মূল্যে গ্যাস আনি সেই তুলনায় গ্যাসের দাম অনেক কম। তবুও আমরা আপাতত গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। বিদ্যুতের কোনো মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছি না। জনস্বার্থ ও শিল্পের স্বার্থ বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, রমজান উপলক্ষে যে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়েছিল সেখান থেকে ১৫০ মেগাওয়াট দেওয়া হবে শিল্প কারখানায়।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102