সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ইসলামপুরে আব্দুল হালিমের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৩০ এই পর্যন্ত দেখেছেন

মোঃ রুহুল আমিন রাজু : বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে আজ বাংলাদেশে ফিরেছেন। সেই লক্ষ্যে বিএনপির চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী এএসএম আব্দুল হালিমের পক্ষ থেকে সাপধরী ইউনিয়ন বিএনপি সাপধরীর মন্ডলপাড়া বাজারে মঙ্গলবার সন্ধায় এক আলোচনা সভার আয়োজন করেন। ওই সভায় বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনি ডা: জোবায়দা রহমান আজ দেশে ফিরে আসায় তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানান।

সাপধরী ইউনিয়ন বিএনপি সাবেক সহ:সভাপতি হাজি শাহজাহান আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপধরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ মোজাফফর প্রামানিক, হারুনুর রশিদ প্রামানিক, পল্লী চিকিৎসক ফরিদ উদ্দীন, সবজল চৌধুরী, রেজাউল করিম প্রামানিক, খলেক প্রামানিক, মকর আলী প্রামানিক, দুদু আকন্দ, এনা মন্ডল, আকবর সরকার, শাকিল চৌধুরী প্রমুখ। ওই সভায় বক্তারা জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিমের পক্ষে সাপধরী ইউনিয়নের সবক’টি গ্রামের বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে বলেও জানা গেছে।।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102