মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি :
অভিযানে ৫ কেজি গাঁজাসহ মোঃ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া এলাকার মৃত মাতবর আলীর ছেলে। এসআই মোঃ আসাদুজ্জামান এবং এসআই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকশ দল রবিবার রাত সাড়ে আট টায় বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া এলাকায় ডিবি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাট্টাজোড় পূর্বপাড়ার সুবেদা বেগম ওরফে জুলে মাও ওরফে তুলে মাও (৫৫) এর বসতবাড়ি থেকে গাঁজা উদ্ধার ও ব্যবসায়ী মোঃ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০)কে গ্রেফতার করে। ডিবি পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন জানান , মাদক নির্মূলে জামালপুর জেলা পুলিশ অবিচল প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জনগণের নিরাপত্তা ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।