সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

জামালপুরে আলু ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২৭ এই পর্যন্ত দেখেছেন

জামালপুরে আলু বীজের ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আলু বীজ চাষীদের কেজিপ্রতি ৮ থেকে ১০ টাকা কম মূল্য নির্ধারণ করায় প্রতিবাদ ও ন্যায্য মূল্য প্রদানের দাবিতে জামালপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে কৃষকরা। জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জামালপুর বিএডিসি আলু বীজ চুক্তিবদ্ধ চাষীরা। বক্তব্য রাখেন, বিএডিসি আলুবীজ চুক্তিবদ্ধ কৃষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: রুহুল আমীন মিলন,যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রুমেল, কৃষক ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: তসলিম উদ্দিন ও চাষী আবুল কালাম। ২০২৪-২০২৫ অর্থবছরে বিএডিসি ভিত্তি বীজের দাম নিয়েছে ৬০/৬২ টাকা দরে। উচ্চ মূল্যে বীজ, সার, কীটনাশক, ব্যবহার করে বীজের উৎপাদন খরচ বেড়ে অঞ্চলভেদে দাড়িয়েছে ৩০/৩৫ টাকা, কিন্তু অতিব দুঃখের বিষয় কিছু কিছু জোন থেকে অপ্রত্যাশিত ভাবে যে উৎপাদন খরচ দেখিয়েছে তা চাষিদের উৎপাদিত খরচের সাথে কোন মিল নেই। এ অর্থবছরে মূল্য নির্ধারণ করেছে প্রতি কেজি ২৬/২৮ টাকা।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102