বাকিরুল ইসলাম, জামালপুর প্রতিনিধি:জামালপুরের মেলান্দহ পৌরসভার শ্যামপুর-নয়ানগর বাজারের ইজারাদার কে মারধরের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ১০ টার দিকে নয়ানগর সকাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার ইজারাদার আঃ মালেক মেলান্দহ থানায় মামলা দায়ের করছেন।এ ঘটনায় পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। আঃ মালেক পশ্চিম শ্যামপুর এলাকার দৌলত শেখের ছেলে ও শ্যামপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি।গ্রেপ্তারকৃতরা হলো কাজাইকাটা গ্রামের আব্দুল হকের ছেলে ওবায়দুর রহমান (৩৫), ময়না মিয়া (২৩), আশরাফ আলীর ছেলে ইব্রাহিম (২০), ইমান আলীর ছেলে সোহেল রানা (২২), জয়নালের ছেলে জিয়াউর রহমান (৪২), মোহাম্মদ আলী (৩২), আসাদ আলীর ছেলে বাবুল মিয়া (২৫), মফিজলের ছেলে আমিনুর রহমান (২৫), আমানুর রহমান (২০), খলিলুর রহমান (৫০), নূরুল ইসলাম (৩০), জিয়ার আলীর ছেলে জাহিদ হাসান (২০), ইজা শেখের ছেলে বাদশা শেখ (৪৭) এবং দক্ষিণ বালুরচরের আ: রহিমের ছেলে জুয়েল মিয়া (২৪)।