সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

ফিজিতে নির্যাতনের শিকার ২৬ বাংলাদেশি শ্রমিক

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৪৬ এই পর্যন্ত দেখেছেন

ফিজির সেন্ট্রাল ডিভিশন নিয়োগকারীদের দ্বারা অশোভন আচরণ ও নির্যাতনের শিকার হয়েছেন ২৬ বাংলাদেশি শ্রমিক। এ ঘটনায় ফিজির সরকারের কাছে অভিযোগ করেছেন ১৩ জন বাংলাদেশি। বিষয়টি নিশ্চিত করেছেন ফিজি হিউম্যান রাইটস অ্যান্ড এন্টি ডিসক্রিমিনেশন কমিশনার আলেফিনা ভুকি।আলেফিনা ভুকি বলেছেন, নিয়োগের বাধ্যবাধকতা পূরণ করছেন না নিয়োগকারীরা। খাবার দিচ্ছেন না প্রতিশ্রুতি অনুযায়ী। চিকিৎসাও করাচ্ছেন না শ্রমিকদের। শারীরিকভাবে তাদেরকে নির্যাতন করছেন। অমানবিক আচরণ করেন তাদের সঙ্গে। এমনকি তারা প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। একটি সুপারমার্কেটে দায়িত্ব পালন করেন এসব শ্রমিক। অনেকদিন ধরে তাদের বেতনও দেওয়া হয় না। ফলে নিজেদের জন্য খাদ্য কিনতে অসক্ষম হচ্ছেন তারা। আর বাংলাদেশে পরিবারের কাছে অর্থ পাঠানো তো দূরের কথা।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102