বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে রেলওয়ের জমি উদ্ধার

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২১৩ এই পর্যন্ত দেখেছেন

বর্তমানে বাংলাদেশ রেলওয়ের প্রায় ৪,৩৯১ একর জমি বেদখলে রয়েছে। এই জমিগুলোতে প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবহার করছে। বিভিন্ন এলাকায় রেলওয়ের জমিতে বস্তি, দোকান, বাজার, এবং অন্যান্য স্থাপনা গড়ে উঠেছে, যা ট্রেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ!
এই প্রেক্ষাপটে আজ ময়মনসিংহ জেলার সানকিপাড়া রেললাইনের পাশের বাজার এলাকায় রেলওয়ের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং দখলদারদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়। রেলওয়ে ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নিরাপত্তা বাহিনীও উপস্থিত ছিল।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। রেল চলাচল নির্বিঘ্ন রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102