বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জীবন বৃত্তান্ত-বাংলা গানের অন্যতম কালজয়ী শিল্পী সৈয়দ আব্দুল হাদী। ভরাট কণ্ঠ দিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন দেশের আনাচে-কানাচে। তার কণ্ঠে ‘আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার’ কিংবা ‘একবার যদি কেউ ভালোবাসতো’ গানগুলো শোনেনি, এমন শ্রোতা খুঁজে পাওয়া যাবে না।
জীবন্ত কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ। ১৯৪০ সালের ১ জুলাই তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার শৈশব কৈশোর কেটেছে আগরতলা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও কলকাতায়।
আব্দুল হাদীর পিতা সৈয়দ আব্দুল হাই ছিলেন তৎকালীন সরকারি কর্মকর্তা। তিনি গান গাইতে এবং শুনতে পছন্দ করতেন। বাবার গ্রামোফোনে গান শুনেই সঙ্গীতের প্রতি আগ্রহ জন্মায় আব্দু হাদীর। নিজে নিজে গুনগুন করে গাইতেন। আর এভাবেই তার সঙ্গীতের চর্চা শুরু।
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলায় স্নাতোকোত্তর ডিগ্রি অর্জনের পর সৈয়দ আব্দুল হাদী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এরপর বাংলাদেশ টেলিভিশনে প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি। সর্বশেষে তিনি লন্ডনে ওয়েল্স ইউনিভার্সিটিতে প্রিন্সিপাল লাইব্রেরিয়ান হিসেবে কাজ করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102