থাইল্যান্ডের এক কুমির খামারে একটি কোম্পানির পিকনিক চলছিল। কোম্পানির এমডি ঘোষণা দিলেন:
“এই কুমিরে ভরা পুকুর কেউ জীবিত অবস্থায় সাঁতরে পার হতে পারে,তাকে ৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে। আর যদি সে প্রাণ হারায়, তবে তার পরিবার পাবে ২ মিলিয়ন!”
জীবন বাজি রেখে কে নামবে কুমির ভরা পুকুরে? দীর্ঘক্ষণ কেটে গেলেও কেউই এগিয়ে এল না।
হঠাৎই, একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ল! সবাই বিস্ময় আর আতঙ্কে চিৎকার করে উঠল।মনে হচ্ছিল, এই বুঝি কুমিরের চোয়ালে ছিন্নভিন্ন হয়ে যাবে লোকটির দেহ।নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া!
কিন্তু তখন এক অলৌকিক ঘটনা ঘটল। মরণপণ চেষ্টায় পুকুর সাঁতরে পার হয়ে গেল!এমডি ৫ মিলিয়ন ডলারের চেক লোকটির হাতে তুলে দিলেন।
কিন্তু সেই সাহসী কর্মচারী, তখনো দিশেহারা, হাঁপাতে হাঁপাতে বলে উঠল, “আমি জানতে চাই, আমাকে পেছন থেকে কে ধাক্কা দিয়েছিল?”
সবাই চুপ। এরপর ধীরে ধীরে প্রকাশ পেল সত্য, তার স্ত্রীই তাকে পুকুরে ঠেলে দিয়েছিল!
সেদিন থেকেই জন্ম নিয়েছিল সেই চিরন্তন প্রবাদটি:
“প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে।”