শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ভার্চুয়াল জগতে স্বনামে আত্মপ্রকাশ করল পাথালিয়া

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩২৯ এই পর্যন্ত দেখেছেন

মোহাম্মদ আলী।।
নিজের মধ্যে সৃষ্ট সমস্যা, সম্ভাবনা, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিকাশ এবং একে অন্যের প্রতি সহানুভূতি, সহমর্মিতার মাধ্যমে সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রথমবারের মতো ভার্চুয়াল জগতে আত্মপ্রকাশ করল “আমাদের পাথালিয়া” নামের একটি অরাজনৈতিক ফেসবুক গ্রুপ।
শুক্রবার, পাথালিয়া হযরত শাহ জামাল ( রঃ) স্কুল কলেজ মিলনায়তনে পাথালিয়া গ্রামের স্বর্বস্তরের ছাত্র শিক্ষক, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সমাজ সেবক, উপস্থাপন, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন অনলাইন এবং ভার্চুয়াল সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সেবামূলক এ ভার্চুয়াল সংগঠনটি আত্মপ্রকাশ করেছে।
উল্লেখ্য যে, এর আগে বিভিন্ন নামে পাথালিয়া গ্রামে দুই একটি ফেসবুক গ্রুপ আত্মপ্রকাশ করলেও গ্রামের নামে ( আমাদের পাথালিয়া) এটিই প্রথম কোনো ভার্চুয়াল সংগঠন।
গ্রামবাসীর আশা, “আমাদের পাথালিয়া ” ফেসবুক গ্রুপটি দেশে বিদেশে কর্মরত বা বসবাসরত পাথালিয়ার সকল নাগরিকের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের এক মেলবন্ধন স্থাপন করতে সক্ষম হবে, ইনশাআল্লাহ!

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102