বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের আয়োজনে দপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।
সভায় ময়মনসিংহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, জেলার এলজিইডি’র আওতাধীন রাস্তা মেরামতের ৭০% কাজ সম্পন্ন হয়েছে এবং ৩০% চলমান রয়েছে। তাছাড়া সকল উপজেলা হতে প্রাপ্ত মেরামত যোগ্য রাস্তার তালিকা বরাদ্দ প্রাপ্তি এবং অনুমোদন সাপেক্ষে মেরামত কাজ বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা হবে।
ময়মনসিংহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, সমগ্র দেশে নিরাপদ পনি সরবরাহ প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য বিভিন্ন ধরনের পানির উৎসের ১৭৪০ টি নলকূপের বরাদ্দ পাওয়া গিয়েছে এবং কার্যাদেশ প্রক্রিয়াধীন আছে। প্রকল্প শুরু হতে বরাদ্দকৃত ২০৮৭৪ টি বিভিন্ন পানির উৎসের মধ্যে ১৮৯৬০ টি পানির উৎসের কাজ সম্পন্ন হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক উন্নয়ন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102