শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

দেওয়ানগঞ্জে ট্রাক চাপায় দুই শ্রমিক নিহত

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১২৯ এই পর্যন্ত দেখেছেন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর মোয়ামারী বাজার সংলগ্ন এলাকায় ১৭তারিখে শনিবার রাত ১১ টা সময় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক উল্টে ঘটনা স্থলেই প্রাণ হারান দুজন শ্রমিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি উত্তর মোয়ামারী বাজার সংলগ্ন একটি মোড় ঘোরার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে পাশের খাদে উল্টে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে।
দুর্ঘটনায় নিহত দুইজন ট্রাকের সহকারী ও শ্রমিক বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিক ভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102