বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

গোল্ডেন ডোমের নকশা নির্বাচন

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ১৭ হাজার ৫০০ কোটি ডলারের ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যুহের নকশা নির্বাচন করেছেন।

রাশিয়া ও চীনের দিক থেকে আসা হুমকি মোকাবেলায় নেওয়া এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের ভার মহাকাশ বাহিনীর এক জেনারেলকে দেওয়ার কথাও মঙ্গলবার জানিয়েছেন তিনি।

জানুয়ারিতে ক্ষমতায় বসার পরপরই এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যুহ বানানোর নির্দেশ দিয়েছিলেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট, যার লক্ষ্য হচ্ছে শত শত উপগ্রহ বা স্যাটেলাইটের সমন্বয়ে এক নেটওয়ার্ক ব্যবস্থা বানানো যা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত, অনুসরণ এবং সম্ভব হলে প্রতিরোধ করতে পারবে।

মঙ্গলবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তার এ ‘গোল্ডেন ডোম’ প্রকল্পের নেতৃত্বে থাকছেন মার্কিন মহাকাশ বাহিনীর জেনারেল মাইকেল গ্যেটলাইন।

“অনেক বছর আগে রোনাল্ড রিগান এটা করতে চেয়েছিলেন, কিন্তু তখন সেই প্রযুক্তি ছিল না,” সাবেক প্রেসিডেন্ট রিগান প্রস্তাবিত মহাকাশভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাপনা, যা ‘স্টার ওয়ারস’ নামে বেশি পরিচিত, তার কথা উল্লেখ করে বলেন ট্রাম্প।

“গোল্ডেন ডোম আমাদের মাতৃভূমিকে রক্ষা করবে। কানাডাও এর অংশ হতে চায়,” বলেছেন তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102