শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

এনসিপির মামলা প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৬১ এই পর্যন্ত দেখেছেন

বাগেরহাট জেলার মোংলায় পৌর বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মামলা দায়েরের প্রতিবাদে বুধবার বিকালে থানা ঘেরাও করেছে স্থানীয় বিএনপি। মঙ্গলবার (২০ মে) রাতে থানায় এ মামলা করা হয়। মামলার প্রতিবাদে বুধবার (২১ মে) বিকেলে থানা ঘেরাও করে বিএনপি। এসময় বক্তারা ৪৮ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন।
এছাড়া বুধবার রাতের মধ্যে এনসিপির বিরুদ্ধে বিএনপির দেওয়া মামলা রেকর্ডের দাবি জানানো হয়। অন্যথায় বিএনপির লাগাতার কর্মসূচিতে মোংলা বন্দর অচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বিএনপি দায়ী থাকবে না বলেও জানানো হয়।

এর আগে একই দাবিতে বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয় বিএনপি।
বিএনপির বিরুদ্ধে এনসিপির দায়ের করা মামলার প্রতিবাদে বুধবার দুপুরে মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এনসিপির দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ ও তা প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102