অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী ইমাম মজুমদারকে ‘ভারতের চর’ আখ্যা দিয়ে তাদের অপসারণের দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সামাজিক-রাজনৈতিক প্লাটফর্ম।
বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। ‘জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল তৈরি এবং ভারতীয় আগ্রাসন রুখতে’ শীর্ষক এই কর্মসূচিতে বক্তারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি বলেন, ‘তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আরও কিছু মহল জুলাই বিপ্লবকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে আমরা রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’