বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে পুলিশ কনস্টেবল নিয়োগের ফলাফল প্রকাশ

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ এর চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে “সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে অন্তরে ধারণ করে ময়মনসিংহ জেলায় শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি পুলিশ সুপার জনাব কাজী আখতার উল আলম পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে ২৩ মে রাত ০৪:৩০ ঘটিকায় টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা ও আইনের বই উপহার দিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন।পুলিশ সুপার কাজী আখতার উল আলম তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102