সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

সাবেক সচিব আব্দুল হালিমের ঈদ সামগ্রী বিতরণ

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

জামালপুর প্রতিনিধি : ইসলামপুরের সাপধরী ইউনিয়নে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দুইশ পরিবারের মাঝে শনিবার দুপুরে বাংলাদেশ হাউস বিল্ডিং এন্ড ফাইন্যান্স কর্পোরেশনের সহায়তায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

কাশারী ডোবা নৌ- ঘাটে সাপধরী ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ হাউস বিল্ডিং এন্ড ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এএসএম আব্দুল হালিম।

সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর উপজেলা বিএনপির সহ সভাপতি হেলাল উদ্দীন সাদ্দাম, সাপধরী ইউনিয়ন মহিলা দলের সাবেক সভাপতি মিনু বেগম ও স্থানীয় বিএনপি নেতা শাহজান মন্ডল।

ইসলামপুর বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মিজানুর রহমান খান লোহানী সোহাগ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এজিএম সাখাওয়াত হোসেন, প্রিন্সিপাল অফিসার ওসমান গনি,সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102