বকশীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জামালপুর-১ আসনের সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের ছবি তছনছ করেছে বাস মালিক সমিতির দুই নেতা। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি ও যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর।
৩০ মে শুক্রবার সন্ধ্যায় বকশীগঞ্জ বাস ও মিনিবাস মালিক সমিতির ভাড়া অফিসে প্রবেশ করে একই সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন ও যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের ছবি তছনছ করে।
অভিযুক্ত মাহমুদুল হাসান মিলন জানান,ছবি গুলো সম্মান জনকভাবেই রাখা হয়েছিলো। কোন ভাবেই তছনছ বা অসম্মান করা হয়নি।
বিপ্লব সওদাগর জানান,মাহমুদুল হাসান মিলন ও যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফ্যাসিবাদের দালাল এবং দোসর। তাই ছবি তছনছ করে তাঁদের অবমাননা করা হয়েছে। বিপ্লব সওদাগর তাদের গ্রেফতারের দাবি এবং ঘটনার তীব্র নিন্দা জানান।