ওয়াহিদ রুকন মাহমুদ
জামালপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
শিক্ষা মন্ত্রণালয়,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম,এসইডিপি প্রকল্পের আওতায় ১৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ,সাটিফিকেট ও ক্রেষ্ট পুরস্কার হিসেবে বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি’র সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক হাসিনা বেগম ও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসলিম উপস্থিত থাকার কথা ছিল।কিন্তু বিশেষ কারণ বশত তাহারা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নাই।
আজ ২২ শে জুলাই ২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস কতৃক আয়োজিত উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বাঁশচড়া মর্ডান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নজরুল ইসলাম,বানিয়া বাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নওশের আলী,ঝাউলা গোপালপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাকসুদুর রহমান হারুন,সিংহজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান,জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল আলম ও উপজেলা অফিসার জিন্নাত শহীদ পিংকি।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন,উপজেলা শিক্ষা অফিসার ছানোয়ার হো