জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীর দায়ের করা মামলায় নীলাক্ষিয়া দক্ষিন ব্যাপারীপাড়া গ্রামের ইউসুফ আলী নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ইউসুফ আলী দক্ষিন ব্যাপারী পাড়া গ্রামের ইনতাজ আলী ফালুর ছেলে। সে দীর্ঘ ২ বছর যাবৎ পলাতক ছিলেন। ২২ জুলাই মঙ্গলবার জামালপুর সদরের রশিদপুর মাছের আড়ত থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ থন্দকার শাকের আহমেদ জানান, তার বিরুদ্ধে আদালতে নিয়মিত মামলা ছিলো। সে বিগত দুই বছর যাবৎ মামলায় হাজিরা না দিয়ে পলাতক থাকায় আদালত থেকে তার বিরুদ্ধে গেস্খফতারি পরওয়ানা জারি হয়।