বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

মাদক অভিযানে বকশীগঞ্জে পুলিশের উপর হামলা

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৫১৮ এই পর্যন্ত দেখেছেন

জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে পুলিশের উপর হামলার হয়েছে। হামলায় পুলিশের একজন এসআইসহ আহত হয়েছে দুই পুলিশ সদস্য। হামলাকারীরা ১০০ পিস ইয়াবাসহ ধৃত এক আসামীকেও ছিনতাই করে নিয়েছে। এ বিষয়ে আটক হয়েছে ৫ জন। পুলিশ জানায়, ৮ আক্টোবর বুধবার দিবাগত রাতে পুলিশের একটি দল পৌর শহরের সওদাগরপাড়ার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিটন মিয়াকে আটক করে বকশীগঞ্জ থানার পুলিশ। লিটনকে আটকের পরই তার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের উপর হামলা করে। হামলাকারীরা জোরপূর্বক পুলিশের কাছ থেকে লিটন মিয়াকে ছিনিয়ে নেয়। হামলায় পুলিশের এসআই রাসেল আহাম্মেদ ও কনস্টেবল আমিরুল ইসলাম আহত হন। আহত দুই পুলিশ সদস্যকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ী লিটন মিয়াসহ ৫ জনকে আটক করে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান,পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের ঘটনার আইনি প্রক্রিয়া চলমান। ঘটনার সাথে যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102