জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রায় ৩ কোটি টাকার সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম করায় প্রশাসনিক হস্তক্ষেপ করেছেন সাধারণ মানুষ। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাউকে তোয়াক্কা না করে অতি নি¤œ মানের নির্মাণ সামগ্রী দিয়ে সংস্কার কাজ চলমান রেখেছেন।
জানা যায়, এলজিইডির অর্থায়নে বকশীগঞ্জ বাসটার মিনাল থেকে জব্বারগঞ্জ বাজার পর্যন্ত ৪ হাজার ৯০০মিটার পাকা সড়ক সংস্কারের জন্য প্রায় কোটি টাকা বরাদ্ধ হয়। টেন্ডারের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বপান কুষ্টিয়া জেলার কোর্ট পাড়া শৈকত এন্টার প্রাইজ। কাজটি শুরুর সময় ছিলো ২০২৪ সালের ১২ নভেম্বর এবং শেষ করার সময় ছিলো ২০২৫ সালের ২৬ জুন। শুরুতেই অতি নি¤œমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজটি শুরু হয়। এলাকার ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সাধারণ মানুষ কাজের মান উন্নয়নের জন্য দাবি করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান শৈকত এন্টারপ্রাইজ তার মত করেই কাজ করে যাচ্ছে। যথাযথভাবে কাজ না হওয়ায় সর্বস্তরের লোকজন স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে কাজের মান নিয়ে স্থানীয় প্রশাসনও বিব্রত উপজেলা প্রকৌশলী শামছুল হক জানান, নির্মাণ কাজের মান উন্নয়নে ঠিকাদারি প্রতিষ্ঠান শৈকত এন্টার প্রাইজকে বার বার বলাবলি ও নির্দেশনা দিয়েও কোন সুফল পাননি। তারা প্রশাসনের নির্দেশনার তোয়াক্কা না করে নিজেদের মনগড়াভাবে কাজ করে যচ্ছেন।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন জানান, সিডিউল মাফিক কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান শৈকত এন্টারপ্রাইজের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি ফয়জুর রহমান জানান, এলজিইডি অফিস আমাকে যেভাবে নির্দেশনা দিবে আমি সেভাবেই কাজ করবো। পরবর্তীতে কজের মানের অবশ্যই উন্নতি হবে।