বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

জামালপুর জেলা প্রেসক্লাবের কমিটি গঠন

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

জামালপুর জেলা প্রেসক্লাবের কমিটি গঠন হয়েছে। ৩১ ডিসেম্বর দিবাগত রাতে পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। কমিটির সভাপতি দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম এ জলিল ও সাধারণ সম্পাদক মুকুল রানা। একই সাথে জেলা প্রেসক্লাবের আগাম সভাপতি নির্বাচিত হয়েছেন শুভ্র মেহেদী ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন তারভীর আহমেদ হীরা।

কমিটির অন্যান্য হলেন- সহ-সভাপতি আসমাউল আসিফ, আব্দুল লতিফ লায়ন, যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল রানা, তারেক মাহমুদ, কোষাধ্যক্ষ মোত্তাছিম বিল্লাহ, দপ্তর সম্পাদক শামীম আলম, সাহিত্য ও ক্রিড়া সম্পাদক খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, কার্যনিবাহী সদস্য অ্যাড. ইউসুফ আলী, ফজলে এলাহি মাকাম, শুভ্র মেহেদী, তানভীর আহমেদ হীরা, এসকে সোহেল, এসএম হুমায়ুন কবির।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন জামালপুর আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ। নির্বাচন কমিশনারকে সার্বিক সহায়তা করেছেন জামালপুর জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা দৈনিক সংবাদের সাংবাদিক উৎপল কান্তি ধর, বাংলা এফএম নিউজ ও দৈনিক ইত্তেফাক সাংবাদিক এম.শাহীন আল আমীন।

একই সময় জামালপুর জেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধনীর জন্য একটি কমিটি গঠন করা হয়। ৭ সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক সিনিয়র সাংবাদিক উৎপল কান্তি ধর, দৈনিক আজকের জামালপুর সম্পাদক এমএ জলিল, এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহি মাকাম, দৈনিক দিনকাল সাংবাদিক মুকুল রানা, ডিবিসির সাংবাদিক শুভ্র মেহেদী, বাংলা এফএম নিউজ ও দৈনিক ইত্তেফাক সাংবাদিক এম.শাহীন আল আমীন ও দৈনিক যুগান্তর সাংবাদিক মদন মহন ঘোষ। কমিটি আগামী তিন মাসের মধ্যে জামালপুর জেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র পর্যালোচনা করে সংশোধনীর সুপারিশ করবেন।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102