বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

ময়মনসিংহ বিভাগে প্রথম রহিমা সালাম স্কুল এন্ড কলেজ

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৬ এর বিভাগীয় প্রতিযোগিতায় ময়মনসিংহ বিভাগে প্রথম হয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রহিমা সালাম স্কুল এন্ড কলেজ। এ স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী সিরাজুম মুনির নিমাত ময়মনসিংহ বিভাগে প্রথম স্থান অধিকার করে।

জানা যায়, ময়মনসিংহ রিজন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহ বিভাগের ৪ জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে অলিম্পিয়াড ফিজিক্স প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৫২ জন মেধাবী শিক্ষার্থী। প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম স্থান অধিকার করে ৭ জন। এর মধ্যে ৬ জনই ময়মনসিংহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

৭ জনের মধ্যে প্রথম স্থান অধিকার করে বকশীগঞ্জ উপজেলার রহিম সালাম স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী সিরাজুম মুনির নিমাত। বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে শিক্ষার্থী সিরাজুম মুনির নিমাতকে সনদ ও বিজয়ী পদক প্রদান করা হয়।

এব্যাপারে রহিমা সালাম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা রবিউল ইসলাম জানান, শিক্ষার মান উন্নয়নে রহিমা সালাম স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আধুনিক শিক্ষার সাথে তাল মিলিয়ে মান উন্নয়নের ধারা বাহিকতা চলমান থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102