সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

জামালপুরে ৫ কোটি টাকার প্রকল্পে অনিয়ম

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

জামালপুরে ৫ কোটি টাকার ক্ষুদ্র খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) জামালপুরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জামালপুর।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জামালপুর দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম ও আতিউর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল প্রকৌশলীর কার্যালয়ে অভিযান পরিচালনা করে।

জানা গেছে, জামালপুর সদর উপজেলায় শাহবাজপুর এলাকার বংশাই খালে ১২.৪ কি. মি ও নান্দিনা নাসনা শালিকা এলাকায় ৪টি খালের ২৪ কি.মি. ও সরিষাবাড়ী উপজেলায় শোয়াকৈর খালের ৩.৮ কি.মি. খালের পুনঃখননের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ দেয় জাইকা। যা বাস্তবায়ন করে এলজিইডি। এসব খাল খননের অনিয়মে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুদক। এ সময় এলজিএডির নির্বাহী প্রকৌশলীর নিকট থেকে প্রকল্পের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা। খাল খননে অনিয়মের অভিযোগে প্রকল্পের সব তথ্য চেয়ে এই প্রকল্পগুলোর সভাপতি ও এর সঙ্গে সংশ্লিষ্টদের তালিকা অনুসন্ধান করেন দুদকের কর্মকর্তারা।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102