ইসলামপুরের সাপধরী ইউনিয়নের কাশারীডোবা এলাকায় যমুনা নদী ভাঙ্গন রোধে স্বেচ্ছা শ্রমে বাঁশের পাইলিং নির্মাণ কাজ বাস্তবায়নের লক্ষ্যে কাশারীডোবা এমপি বাজারে আজ সন্ধায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এই পাইলিং এর জন্য সর্বাগ্রে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন ইসলামপুরের সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি ইতোমধ্যেই দূই লাখ টাকা অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন। একই দিন সাপধরী ইউপি চেয়ারম্যান শাহা আলম মন্ডল ও প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সেক যৌথ ভাবে এক লক্ষ টাকা অনুদান প্রদানের প্রতিশ্রুত দিয়েছেন। সাপধরী ইউনিয়নের সম্মানিত বিত্তবানরা দয়া করে আপনারা সকলেই সহযোগীতার হাত প্রসারিত করুন।