শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

জুতার মালা পড়ানো ছবি ভাইরাল

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৪৬ এই পর্যন্ত দেখেছেন

জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা নামে সমবায় সমিতির দোকানের মালামাল গোপনে সরানোর সময় স্থানীয়রা জামায়াত ইসলামীর দু্ই নেতাকে আটক করে গলায় জুতার মালা দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) দিবাগত রাতে বালিজুড়ি বাজারে এ ঘটনা ঘটে। এর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।আটককৃতদের মধ্যে জামালপুর শহর জামায়াতের আমীর মোকাদ্দেস হোসেন। অন্যজন তার সহযোগী। আল আকবা সমবায় সমিতির সমিতির গ্রাহক রকিবুল ইসলাম আ. রহিম বলেন, শনিবার গভীর রাতে মাদারগঞ্জ উপজেলা সদরের বালিজুড়ি বাজারে আল আকাবা সমবায় সমিতির অফিসের নীচ তলায় তাদের পরিচালিত ‘ওয়ান এ’ নামের একটি রেডিমেড পোষাক দোকান থেকে দুইজন গোপনে তারা কয়েক লাখ টাকার মালামাল সরানোর চেষ্টা করে। এ সংবাদ পেয়ে গ্রাহকরা তাদের মালামালসহ আটক করে ওই দোকানে বেঁধে রাখে। তাদের মধ্যে জামায়াতে ইসলামীর জামালপুর শহর শাখার আমীর মোকাদ্দেস হোসেনের পরিচয় জানা গেছে। কয়েক হাজার গ্রাহকের ৭০০ কোটি আমানত আত্মসাৎ করে পালিয়েছে সমিতির কর্মকর্তারা। তারা উচ্চ হারে সুদের লোভ দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102