শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

ঢাকা নগর ভবনে তালা

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নগর ভবনের সামনে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইশরাকপন্থীরা। মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার (১৮ মে) সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা।
অবরোধের কারণে নগর ভবনের মূল ফটকসহ সব বিভাগের গেটে তালা লাগানো রয়েছে। ফলে সিটি করপোরেশনে সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। সেবাগ্রহীতারা সেবা নিতে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এদিকে নগর ভবনের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102