সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

আমন মৌসুমের ব্রিধান ১১০

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৩৬ এই পর্যন্ত দেখেছেন

#ব্রি_ধান_১১০:
আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চলে চাষাবাদ উপযোগী ব্রি ধান ১১০ একটি ইনব্রিড আমন জাত। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি) ২০১৩ সালে আইআর২৬২-এর সাথে পিআর৩০২৪৫-১০-৪১৪ এর সঙ্করায়ন করে এবং পরবর্তী সময়ে বালক্স ব্রিডিং মেথডের মাধ্যমে উদ্ভাবিত হয়। বিগত ২০১৭ সালে ব্রি এই কৌলিক সারিটি ইরি থেকে এনে নিজস্ব গবেষণা কার্যক্রমে অন্তর্ভুক্ত করে।
ব্রি’র গবেষণা মাঠে চার বছর ধরে হোমোজাইগোসিটি আনানয়ন এবং ফলন পরীক্ষার পর ২০২০ এবং ২০২১ সালে দেশের বিভিন্ন বন্যাপ্রবণ এলাকায় কৃষকের মাঠে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ২০২৩-২৪ অর্থবছরে বীজ প্রত্যয়ন এজেন্সির তত্ত্বাবধানে দেশের ১০টি স্থানে মাঠ মূল্যায়ন করা হয়।
#ব্রি_ধান_১১০ গড় উচ্চতা ১২০ সেমি। জীবনকাল বন্যামুক্ত পরিবেশে ১২৩ দিন এবং দুই সপ্তাহের বন্যায় ১৩৩ দিন। প্রোটিনের পরিমাণ ৮.৮ শতাংশ এবং ভাত ঝরঝরে। আমন মৌসুমে আকস্মিক বন্যাপ্রবণ অঞ্চলের জন্য এই জাতটি ছাড়করণ করেছে জাতীয় বীজ বোর্ড।
BRRI ওয়েবসাইট হতে সংগৃহীত |

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102