ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে কমিশনের সামনে যে আন্দোলন হচ্ছে তা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাত্রা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভী রহমানকে গ্রেপ্তার ও অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর জামিন দেওয়ার মতো দেশে একের পর এক নাটক চলছে উল্লেখ করে নেতা বলেন, এগুলো জনগণের মূল দাবি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কি না ভাববার বিষয়।
জাতীয় নাগরিক পার্টির নানা নাটক মঞ্চস্থ করে ভোটের অধিকার ছিনিয়ে নেয়ার পাঁয়তারা করছে। তিনি বলেন, নতুন দল এনসিপির নির্বাচন কমিশন ঘেরাওয়ের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে।
জয়নুল আবদিন ফারুক নানা প্রশ্ন তুলে বলেন, কারও যদি কান কথা শুনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাকের শপথ বন্ধ করে দেয়া হয়, তাহলে খুব খারাপ কাজ হয়েছে। বিচারক রায় দিয়েছেন কার পরামর্শে? আজকে জনগণ রাস্তায়।
কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় মেনে নিয়ে ইশরাক হোসেনের শপথ পাঠের ব্যবস্থা করানোর আহ্বান জানান ফারুক।