২২ মে বৃহস্পতিবার থেকে প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে দেশব্যাপি আলোচনার ঝড় উঠেছে। দেশী ও বিদেশী গণমাধ্যম গুলোতেও পদত্যাগের বিষয় নিয়ে সংবাদ প্রচারিত হয়েছে। এ বিষয়ে দৈনিক ইত্তেফাক এর সংবাদ শিরোনাম – প্রধান উপদেষ্টা হতাশ–ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম রাতে একটি গণমাধ্যমকে বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন।’
বিবিসি বাংলার শিরোনাম : অধ্যাপক ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’: নাহিদ ইসলাম
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম
একুশে টেলিভিশন শিরোনাম করেছে ড. ইউনূসের পদত্যাগ ভাবনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা
বাংলা নিউজ ২৪ এর শিরোনাম :উপদেষ্টা পরিষদের বৈঠকে ড. ইউনূসের পদত্যাগের
প্রথম আলোর শিরোনাম : প্রধান উপদেষ্টা হতাশ–ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা
দৈনিক কালবেলার শিরোনাম : ড. ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন