বকশীগঞ্জে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জামালপুর-১ আসনের সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের ছবি তছনছ ও অবমাননা করেছে বাস মালিক সমিতির চার নেতা। এ বিষয়ে ৩১ মে ৪ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন সাংগাঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির।
অভিযুক্তরা হলেন বকশীগঞ্জ বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিলন, যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম ও মাসুদ মিয়া। মালিক সমিতির সভাপতির অভিযোগ তারা ৪ জন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের ছবি তছনছ ও অবমাননা করেছেন। তাদের অবশ্যই গ্রেফতার করতে হবে।
বাস মালিক সমিতির সভাপতি ও উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর জানান, অভিযুক্তরা ফ্যাসিবাদ আওয়ামীলীগের দোসর। তিনি অপরাধীদের গ্রেফতারের দাবি এবং ঘটনার তীব্র নিন্দা জানান।
অভিযোগ কারী মনিরুজ্জামান মনির জানান, সমিতির পক্ষ্য থেকে আমি ঘটনার বিচার চাই। তাদের গ্রেফতার করতে হবে।