সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

চাদাঁবাজী, মাদক ব্যবসা ও বাড়ীঘর ভাংচুর ॥ দুই নেতাকে নোটিশ

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২৬ এই পর্যন্ত দেখেছেন

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহযোগি সংগঠন বাট্টাজোড় ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের সভাপতি তানজিল ইসলাম টুটুল ও সিনিয়র সহ-সভাপতি এহসান বিল্লালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দল। ৩০ আগষ্ট শনিবার রাতে প্রদত্ত কারণ দর্শানোর নোটিশে স্বাক্ষর করেন উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন ও সদস্য সচিব শহিদুল হক দুলাল। চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সাধারণ মানুষের বাড়ীঘর অন্যায়ভাবে ভাংচুর করায় ওই নোটিশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয় দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে বিএনপির সহযোগি সংগঠন বাট্টাজোড় ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের সভাপতি তানজিল ইসলাম টুটুল ও সিনিয়র সহ-সভাপতি এহসান বিল্লাল চাঁদাবাজী ও মাদক ব্যবসা করে আসছে। দলের পক্ষ থেকে বার বার সর্তক করার পরেও দুই নেতা দলের প্রভাব খাটিয়ে তাদের অপকর্ম অব্যাহত রাখে। তাদের অপকর্মের ভিডিও ও ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়।

ফলে বিএনপি ও সহযোগি সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। নোটিশে আরও উল্লেখ করা হয় তানজিল ইসলাম টুটুল ও এহসান বিল্লাল বাট্টাজোড় গ্রামের নূর জামাল ও শাহ জামালের কাছে ৩০ হাজার টাকা চাঁদা নেওয়ার পরেও তাদের বাড়ীঘর ভাংচুর করে। এ কারণে বাট্টাজোড় ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের সভাপতি তানজিল ইসলাম টুটুল ও সিনিয়র সহ-সভাপতি এহসান বিল্লালকে দল থেকে কেন বহিস্কার করা হবে না এর কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দল। একই সাথে উক্ত ইউনিয়নের কমিটি কেন বিলুপ্ত করা হবেনা তারও জবাব চেয়েছে উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দল। কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে সময় দেওয়া হয়েছে ৪৮ ঘন্টা। ৪৮ ঘস্টার মধ্যে বকশীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়েছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের উপজেলা কমিটির সদস্য সচিব শহিদুল হক দুলাল জানান, ব্যাক্তির চেয়ে দল অনেক বড়। কাজেই কোন ব্যাক্তির দ্বায়ভার বিএনপির মত একটি দায়িত্বশীল দল মেনে নিতে পারে না। তাই কারণ দর্শানো নোটিশের কোন বিকল্প ছিলোনা।
এব্যাপারে জাতীয়তাবাদী স্বেচ্ছা সেবক দলের উপজেলা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক আশিকুর রহমান তুলন জানান, বিএনপি জনবান্ধব দল। বিএনপি সব সময় জনসাধারণের কল্যানে কাজ করে। এ দলের উপর ভর করে কোন প্রকার অপরাধ করার সুযোগ নেই। তাই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উপযুক্ত জবাব দিতে না পারলে দল থেকে বহিষ্কার ও বাট্টাজোড় ইউনিয়ন কমিটি বাতিল করা হবে।

এব্যাপারে অভিযুক্ত তানজিল ইসলাম টুটুল ও এহসান বিল্লাল জানান, আমরা শহীদ জিয়ার সৈনিক এবং বিএনপির আদর্শ অন্তরে লালন করি। এটাকে আজীবন ধরে রাখার চেষ্টা করবো।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102