স্টাফ রিপোর্ট ॥ বিপ্লব শক্তভাবেই দাবি করেছেন রমজান মুন্সি আওয়ামীলীগ নেতা। অথচ তাকে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ নম্বর সদস্য। বিপ্লব তথ্য প্রমানও উপস্থিত করেছেন সাংবাদিক সম্মেলনে। মজিবুর রহমান বিপ্লব মেরুরচর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি।
দারুচিনি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে মজিবর রহমান বিপ্লব লিখিত বক্তব্যে জানান, নানা অপকর্ম ঢাকার জন্যই রমজান মুন্সি জাতীয়তাবাদী কৃষক দলে যোগদান করেছেন। অথচ আওয়ামীলীগ ক্ষমতা থাকাকালে রমজান মুন্সির অত্যাচারে বিএনপির নেতা কর্মীরা বাড়ীতে থাকতে পারেনি। অনেক নির্যাতন করেছে রমজান মুন্সি। অথচ তাকে কৃষক দলের সদস্য করা হয়েছে। তাতে বিএনপি নেতা কর্মীদের রক্ষ ক্ষরণ হচ্ছে। বিপ্লব দ্রুত সময়ের মধ্যে রমজান মুন্সিকে কৃষক দলের কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানান। তিনি বলেন রমজান মুন্সিকে বাদ না দিলে বৃহত্তর আন্দোলন করবে মেরুরচর ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদল।