বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

বকশীগঞ্জে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনার দাবিতে সংবাদ সম্মেলন

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪৪৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার ॥ বকশীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনার দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম গ্রুপ। ৮ মে বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ মধ্য বাজারে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদারসহ পদ বঞ্চিত নেতা কর্মীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার, সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাবেক যুগ্ন আহবায়ক নুরল ইসলাম বাদশা ও সাবেক সহ সভাপকি রকিবুল হাসান বাবুল। বক্তারা ছাড়াও পদ বঞ্চিত সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম গ্রুপের বিপুল সংখ্যক বিএনপির সাবেক নেতা কর্মী ও সমর্থকা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আব্দুর রউফ তালুকদার বলেন, জামালপুর-১ আসনে আওয়ামীলীগের দোসরদের বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের নেতৃত্বে কাজ করতে চায় বিএনপির নেতা কর্মীরা। তাই বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে আলোচনা সাপেক্ষে একটি কমিটি করে বিএনপি পরিচালনার দাবি জানান। আব্দুর রউফ তালুকদার আরও বলেন, আমাকে বহিস্কার নিয়ে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমার কোন ত্রুটি না থাকায় কেন্দ্রীয় বিএনপি আমার বহিস্কার আদেশ প্রত্যার করে নিয়েছে। আমি বিএনপিতেই আছি। বিএনপিতেই থাকবো।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102