বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

নব্বই বছরে পা দিচ্ছেন সাংবাদিক দারা ভাই

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

বৃহত্তর জামালপুর অঞ্চলের এক বিশিষ্টজন এ এ কে মাহমুদুল হাসান দারা, সবাই তাঁকে চেনে দারা ভাই বলে। কৃতি পিতার এক সুসন্তান। পিতা মোসাহেব আলী খান জামালপুর এলাকার বিশিষ্ট রাজনৈতিক নেতা এবং পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য, এম এন এ। তাঁরই জ্যেষ্ঠ পুত্র দারা ভাই। পাঁচ দশকেরও অধিককাল সাংবাদিকতা করেছেন সততা ও নিষ্ঠার সাথে। নিরহংকারী ও বিনয়ী সজ্জন এই মানুষটি সব সময়েই মানুষের পাশে দাঁড়িয়েছেন, সহায়তা করেছেন দুর্যোগে দুর্বিপাকে।
পিতা পাকিস্তানের এক বিশিষ্ট রাজনৈতিক নেতা হওয়ার সুবাদে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আইয়ুব খানও তাঁকে চিনতেন। ইসলামাবাদে একবার সেই জেনারেল তাঁর পিতাকে বলেছিলেন, তাঁর বড়ো ছেলেকে ঠিকাদারি ব্যবসায় যুক্ত হতে, তিনি সহায়তা করবেন। পিতা মোসাহেব আলী খান সবিনয়ে স্বৈরশাসক জেনারেলের সেই প্রস্তাব প্রত্যাখান করেছিলেন। সর্বজন শ্রদ্ধেয় এই মানুষটি আগামীকাল ১৬ই এপ্রিল নব্বই বছরে পা দিচ্ছেন। জীবনসঙ্গিনীকে হারিয়ে কিছুটা একা নিঃসঙ্গ তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102