এলাহাবাদ হাইকোর্ট আজ এক যুগান্তকারী রায়ে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসাবে প্রফেসর নাইমা খাতুনের ঐতিহাসিক নিয়োগকে বৈধ ঘোষনা করেছে।
প্রফেসর নাইমা খাতুন’কে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসাবে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত সবগুলো রীট পিটিশন খারিজ করে দিয়ে হাইকোর্ট বলেন, আমরা তাঁর নিয়োগ প্রক্রিয়া নিবিড় পর্যালোচনা করে দেখেছি, ভাইস চ্যান্সেলর হিসাবে তাঁর নিয়োগে আইনগত, স্বচ্ছতাগত এবং প্রক্রিয়াগত কোন ত্রুটি নেই।
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ওমেন্স কলেজের সাবেক প্রিন্সিপাল বিশিষ্ট এই শিক্ষাবিদ প্রফেসর নাইমা খাতুন গত একশত বছরের মধ্যে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভাইস চ্যান্সেলর হিসাবে নিয়োগ পেয়ে ইতিহাস সৃষ্টি করলেন।
সৌজন্য: Shihab Ahmed Shaheen