৪৪ তম বিসিএস প্রশাসনে বাংলাদেশে প্রথম স্থান লাভ করেছে আমাদের জামালপুরের ছেলে ফরহাদ। সদর উপজেলার কৈডোলা শাহবাজপুরের জাফরশাহী গ্রামের বাসিন্দা কৃষকের সন্তান ফরহাদ বলেন আমি বোধ বয়স থেকেই নিয়মিত পত্রিকা পড়তাম। নিউজ পেপার আমাকে এ পর্যায়ে পৌছে দিতে ভূমিকা রেখেছে। ফরহাদ বর্তমানে নালিতাবাড়ি কৃষি ব্যাংকে কর্মরত আছেন। সে তার মেধা ও শ্রমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায়। শুভ কামনা ও ফুলেল শুভেচ্ছা রইলো প্রিয় ফরহাদের জন্যে। আমাদের অহংকারের প্রতিক ফরহাদের জন্য সবাই দোয়া করবেন। এ ম্যাসেজটি ছড়িয়ে দিন সর্বত্র। সবাই জানুক আমরাও পারি।